Ticker

6/recent/ticker-posts

কারো বাবা/মা মারা গেলে কেনো ধর্ম কর্ম বন্ধ করব? If someone's parents die, why stop religion?

 


কলিযুগে ৯৯% মানুষ তমগুণে আচ্ছন্ন, যার ফলে ধর্মকে অধর্ম, আর অধর্মকে ধর্মজ্ঞানে পালন করে।

অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা৷

সর্বার্থান্বিপরীতাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী৷৷৩২


অর্থ:  হে পার্থ, যে বুদ্ধি অজ্ঞান এবং মোহাচ্ছন্ন হয়, অধর্মকে ধর্ম বলে মনে করে এবং ধর্মকে অধর্ম বলে মনে করে এবং সব কিছুই বিপরীত ভাবে বোঝেন, তা তামসী বুদ্ধি বলে জানবে।

 ভগবানের পরে পিতা মাতার স্থান, তারপর দেবদেবী।তাই যখন পিতা মাতার জন্য তপস্যা করা হয়, তখন যাতে সেই তপস্যাই ব্যাঘাত না ঘঠে, তার জন্য যেকোনো দেবদেবীর পুজা বন্ধ রাখা হয়। কিন্তু ভগবানের আরাধনা কখনই বন্ধ করা উচিত নয়।

 “পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপঃ।

পিতাহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।

এর অর্থ হচ্ছে.-

“পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন।”

[সেই জন্য ভগবান বলেছেন-

সর্বধর্মান্পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ৷

অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ৷৷৬৬


অর্থ:  সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শ্বরণাগত হও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সে বিষয়ে তুমি কোন দুশ্চিন্তা করো না।

যজ্ঞদানতপঃকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তত্৷

যজ্ঞো দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম্৷৷৫


অর্থ:  যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ, দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ