Ticker

6/recent/ticker-posts

অনলাইন গীতা ক্লাস – পর্ব ১৭। Online Gita Class Episode 17

 


অনলাইন গীতা ক্লাস – পর্ব ১৬

শ্রীমদ্‌ভগবদ্‌গীতার মঙ্গলাচরণ


ওঁ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।


অর্থ: অজ্ঞতার গভীর অন্ধকারে আমি নিমজ্জিত ছিলাম। গুরুদেব জ্ঞানের অঞ্জনের দ্বারা সেই অন্ধকার দূর করে আমার জ্ঞানচক্ষু উন্মুক্ত করেছেন। সেই শ্রীগুরুকে আমি প্রণাম জানাই।


🙏 নিজ নিজ গুরুদেবের প্রণাম-মন্ত্র পাঠ করুন 🙏


বাঞ্ছা-कल्प-তরুভ্যশ্চ কৃপা-সিন্ধুভ্য এব চ।

পতিতানাং পাবনেব্যো বৈষ্ণবেব্যো নমো নমঃ।।


অর্থ: যাঁরা মনোবাঞ্ছা পূরণকারী, করুণার সাগর এবং পতিত আত্মাদের পরিত্রাতা—সেই সকল বৈষ্ণব ভক্তদের প্রতি আমার বারংবার প্রণাম।


মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম্।।


অর্থ: যাঁর কৃপায় বোবা বাকপটু হয় এবং পঙ্গুও পর্বত অতিক্রম করতে সক্ষম হয়—সেই পরমানন্দময় মাধবকে আমি বন্দনা করি।


হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।।


অর্থ: হে করুণাময় কৃষ্ণ! তুমি দীনবন্ধু, জগতের অধিপতি, গোপবৃন্দের প্রভু ও গোপীদের প্রিয়তম। হে রাধাকান্ত, তোমাকে আমার প্রণাম।


তপ্ত-কাঞ্চন-গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী।বৃষভানু-সুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে।।


অর্থ: হে রাধারাণী! তপ্ত স্বর্ণের ন্যায় তোমার কান্তি। তুমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, রাজা বৃষভানুর কন্যা এবং ভগবান হরির পরম প্রিয়া। তোমাকে আমি শ্রদ্ধাভরে প্রণাম জানাই।

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।।


অর্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীঅদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস এবং সমগ্র গৌরভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।

✨ মহামন্ত্র ✨

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

 হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏

ওঁ নমো ভগবতে বাসুদেবায়🙏

শ্রীমদ্ভগবদ্গীতা

দ্বিতীয় অধ্যায় 

সাংখ্যযোগ

শ্রীভগবান উবাচ

অবাচ্যবাদাংশ্চ বহূন্বদিষ্যন্তি তবাহিতাঃ৷
নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম্৷৷৩৬

অর্থ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখজনক তোমার পক্ষে কি হতে পারে।

হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহীম্৷
তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ৷৷৩৭

অর্থ: হে কুন্তীপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও।

হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহীম্৷
তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ৷৷৩৭

অর্থ: হে কুন্তীপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর জয়ী হলে রাজ্যসুখ ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও।

সুখদুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ৷
ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি৷৷৩৮

অর্থ: সুখ-দুঃখ, লাভ-ক্ষতি , জয়-পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে পাপভোগী হতে হবে না।

এষা তেভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে ত্বিমাং শৃণু৷
বুদ্ধ্যা যুক্তো যয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি৷৷৩৯

অর্থ: হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ কর যার প্রভাবে তুমি কর্ম-বন্ধন থেকে মুক্ত হবে।

নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে৷
স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত্৷৷৪০

অর্থ: ভক্তিযোগের অনুশীলন কখনও ব্যর্থ হয় না এবং তার কোন ক্ষয় নাই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠান দাতাকে সংসাররুপ মহাভয় থেকে পরিত্রাণ করে।


পঠিত শ্লোকে প্রাপ্ত শিক্ষা 👇👇👇

১। কর্তব্যকর্ম 

২। পারমার্থিক কর্তব্য

৩। জাগতিক কর্তব্য

৪। কর্তব্যকর্মের অবহেলার পরিণতি

৫। সকাম ও নিষ্কাম কর্ম

৬। অর্জুনের যুদ্ধ না করার পেছনের কারণ ইন্দ্রিয় তৃপ্তি

৭। জাগতিক কর্মের ফল

৮। পারমার্থিক কর্মের ফল 


ক্লাসের ভিডিও লিংক 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ