Ticker

6/recent/ticker-posts

শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ কিছু শ্লোক জেনে নিন Know some important verses of Srimad Bhagavadgita

 

শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ কিছু শ্লোক জেনে নিন Know some important verses of Srimad Bhagavadgita

গুরূনহত্বা হি মহানুভাবান্

শ্রেয়ো ভোক্তুং ভৈক্ষ্যমপীহ লোকে৷

হত্বার্থকামাংস্তু গুরূনিহৈব

ভুঞ্জীয় ভোগান্ রুধিরপ্রদিগ্ধান্৷৷৫

 

অর্থ:  আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভাল। তারা জড়জাগতিক লোভার্থী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ ভোগ যে রক্তমাখা হবে।

 

 

আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা৷

কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরেণানলেন চ৷।৩৯।

 

অর্থ:  কামরুপী চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত। এই কাম দুর্বারিত অগ্নির মত চির অতৃপ্ত।

 

মত্তঃ পরতরং নান্যত্কিঞ্চিদস্তি ধনঞ্জয়৷

ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব৷৷৭

 

অর্থ:  হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনিই সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে।

 

বহূনাং জন্মনামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে৷

বাসুদেবঃ সর্বমিতি মহাত্মা সুদুর্লভঃ৷৷১৯

 

অর্থ:  বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণরুপে জেনে আমার শরণাগত হন, সেইরুপ মহাত্মা অত্যন্ত দুর্লভ।

 

অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামবুধ্দয়ঃ৷

পরং ভাবমজানন্তো মমাব্যয়মনুত্তমম্৷৷ ২৪

 

অর্থ:  বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানেনা, মনে করে যে আমি এই রুপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার নিত্য, অব্যয়, পরম ভাব সম্বন্ধে অবগত নয়।

 

নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ৷

মূঢ়োহয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্৷৷২৫

 

অর্থ:  আমি বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হইনা। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি তাই এই মোহাচ্ছন্ন জগত জন্ম মৃত্যু রহিত আমার অব্যয় স্বরূপ জানতে পারে না।

 

অন্তকালে মামেব স্মরন্মুক্ত্বা কলেবরম্৷

যঃ প্রয়াতি মদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়ঃ৷৷৫

 

অর্থ:  মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। বিষয়ে কোন সন্দেহ নেই।

 

যং যং বাপি স্মরন্ভাবং ত্যজত্যন্তে কলেবরম্৷

তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিতঃ৷৷৬

 

অর্থ:  মৃত্যুর সময় যিনি যে ভাবে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন।

 

তস্মাত্সর্বেষু কালেষু মামনুস্মর যুধ্য চ৷

ময্যর্পিতমনোবুদ্ধির্মামেবৈষ্যস্যসংশয়ম্৷৷৭

 

অর্থ:  অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ কর, তা হলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ