Ticker

6/recent/ticker-posts

🌸 অনলাইন গীতা ক্লাস – পর্ব ৪। Online Gita Class Episode 4

 

🌸 অনলাইন গীতা ক্লাস – পর্ব 3 🌸

📖 আলোচ্য বিষয়সমূহ

🌼 শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলাচরণ 🌼

ওঁ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

অর্থঃ আমি ছিলাম অজ্ঞতার গভীর অন্ধকারে আবৃত। আমার গুরুদেব জ্ঞানের অঞ্জন দ্বারা সেই অন্ধকার দূর করে আমার চক্ষু উন্মীলিত করেছেন।

🙏 নিজ নিজ গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন 🙏

ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

অর্থঃ যিনি সমগ্র জগৎজুড়ে (চরাচর) বিরাজমান, যিনি ব্রহ্মাণ্ডকে ধারণ করেন এবং যিনি সেই পরম সত্য পদ দর্শন করান— সেই গুরুকে আমি প্রণাম জানাই।

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম্।।

অর্থঃ যাঁর কৃপায় বোবা ব্যক্তি বাকপটু হয়ে ওঠে, পঙ্গু ব্যক্তি পর্বত অতিক্রম করতে সক্ষম হয়— সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি।

হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।।

অর্থঃ হে করুণাময় কৃষ্ণ! তুমি দীনদের বন্ধু, জগতের অধিপতি, গোপবৃন্দের প্রভু ও গোপীগণের প্রিয়তম। হে রাধাকান্ত, তোমার চরণে আমি সশ্রদ্ধ প্রণতি জানাই।

তপ্তকাঞ্চনগৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানুসুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে।।

অর্থঃ হে শ্রীমতী রাধারাণী! তোমার দেহকান্তি তপ্ত স্বর্ণের মতো, তুমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, মহারাজ বৃষভানুর কন্যা ও ভগবান হরির প্রিয়তমা। তোমার চরণে আমি প্রণাম নিবেদন করি।

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেব্যো বৈষ্ণবেব্যো নমো নমঃ।।

অর্থঃ যাঁরা মনোবাঞ্ছা পূর্ণকারী, করুণার সাগর এবং পতিত আত্মাদের পরিত্রাতা— সেই সকল বৈষ্ণবভক্তদের আমি বারবার প্রণাম জানাই।

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।।

অর্থঃ আমি শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু, শ্রীনিত্যানন্দ, শ্রীঅদ্বৈত আচার্য, শ্রীগদাধর, শ্রীবাস ও গৌরভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি।


✨ মহামন্ত্র ✨

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।


প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

 
 
ধৃতরাষ্ট্র উবাচ
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ।
মামকাঃ পান্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।।১।।
অনুবাদঃ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন- হে সঞ্জয়! ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পান্ডুর পুত্রেরা তারপর কি করল? 
 
সঞ্জয় উবাচ
দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা। 
আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ।।২।।
অনুবাদঃ সঞ্জয় বললেন-হে রাজন্! পান্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন

পশ্যৈতাং পান্ডুপুত্রাণামাচার্য মহতীং চমূম্ ।
ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।।৩।।
অনুবাদঃ হে আচার্য! পান্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বূহ্যের আকারে রচনা করেছেন। 
 
অত্র শূরা মহেষ্বাসা ভীমার্জুনসমা যুধি। 
যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ।।৪।।
ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশিরাজশ্চ বীর্যবান্ ।
পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ।।৫

১। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেনি

২। ভগবান অর্জুনের নির্দেশ পালন করেছেন।

  
৩। অর্জন নিজের যুক্তি উপস্থাপন করেছেন।

৪। অর্জুনের আত্ম জ্ঞান ছিলা না।


৫। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্ককে কোনো জ্ঞান
 ছিল না।


















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ