Ticker

6/recent/ticker-posts

শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ কিছু শ্লোক important verses of Srimad Bhagavadgita

  

শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ কিছু শ্লোক জেনে নিন Know some important verses of Srimad Bhagavadgita

যদহঙ্কারমাশ্রিত্য ন যোত্স্য ইতি মন্যসে৷

মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাং নিয়োক্ষ্যতি৷৷৫৯


অর্থ:  তুমি যদি আমার নির্দেশ অনুসারে যুদ্ধ না কর, তাহলে তুমি ভ্রান্ত ভাবে পরিচালিত হবে। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে।

ইতি তে জ্ঞানমাখ্যাতং গুহ্যাদ্গুহ্যতরং ময়া৷

বিমৃশ্যৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু৷৷৬৩


অর্থ:   আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান দান করলাম। তুমি তা বিশেষভাবে বিচার করে যাহা ইচ্ছা তাই কর।

অর্জুন উবাচ

নষ্টো মোহঃ স্মৃতির্লব্ধা ত্বত্প্রসাদান্ময়াচ্যুত৷

স্থিতোস্মি গতসন্দেহঃ করিষ্যে বচনং তব৷৷৭৩


অর্থ:  অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে অচ্যুত তোমার কৃপায় এখন আমার মোহ দূর হয়েছে। আমার স্মৃতি ফিরে এসেছে এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। আমি এখন তোমার নির্দেশ অনুসারে আচরণ করব।

Puspal

Puspal Rudra

মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণসুখদুঃখদাঃ৷

আগমাপায়িনোনিত্যাস্তাংস্তিতিক্ষস্ব ভারত৷৷১৪


অর্থ:  হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনা-গমনের মত। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর।


কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন৷

মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি৷৷৪৭


অর্থ:  স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মেও আচরন থেকে বিরত হয়ো না।


ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন৷

নানবাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি৷৷২২


অর্থ:  হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি।


ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্যাধ্যাত্মচেতসা৷

নিরাশীর্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ৷৷৩০


অর্থ:  হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আধ্যাত্ম্য চেতনা সম্পন্ন হয়ে মমতাশুন্য, নিষ্কাম ও শোকশুন্য হয়ে যুদ্ধ কর।


যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ৷

শ্রদ্ধাবন্তোনসূয়ন্তো মুচ্যন্তে তেহপি কর্মভিঃ৷৷৩১


অর্থ:  আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান হয়ে যিনি তার কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ