মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণসুখদুঃখদাঃ৷
আগমাপায়িনোনিত্যাস্তাংস্তিতিক্ষস্ব ভারত৷৷১৪
অর্থ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনা-গমনের মত। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর।
কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন৷
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি৷৷৪৭
অর্থ: স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোন কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মেও আচরন থেকে বিরত হয়ো না।
ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন৷
নানবাপ্তমবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি৷৷২২
অর্থ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি।
ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্যাধ্যাত্মচেতসা৷
নিরাশীর্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ৷৷৩০
অর্থ: হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আধ্যাত্ম্য চেতনা সম্পন্ন হয়ে মমতাশুন্য, নিষ্কাম ও শোকশুন্য হয়ে যুদ্ধ কর।
যে মে মতমিদং নিত্যমনুতিষ্ঠন্তি মানবাঃ৷
শ্রদ্ধাবন্তোনসূয়ন্তো মুচ্যন্তে তেহপি কর্মভিঃ৷৷৩১
অর্থ: আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান হয়ে যিনি তার কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন।
.jpg)
1 মন্তব্যসমূহ
Hare Krishna
উত্তরমুছুন