Ticker

6/recent/ticker-posts

অনলাইন গীতা ক্লাস – পর্ব ১৩। Online Gita Class Episode 13

 


অনলাইন গীতা ক্লাস – পর্ব ১৩

শ্রীমদ্‌ভগবদ্‌গীতার মঙ্গলাচরণ

ওঁ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

অর্থ: অজ্ঞতার গভীর অন্ধকারে আমি নিমজ্জিত ছিলাম। গুরুদেব জ্ঞানের অঞ্জনের দ্বারা সেই অন্ধকার দূর করে আমার জ্ঞানচক্ষু উন্মুক্ত করেছেন। সেই শ্রীগুরুকে আমি প্রণাম জানাই।

🙏 নিজ নিজ গুরুদেবের প্রণাম-মন্ত্র পাঠ করুন 🙏

বাঞ্ছা-कल्प-তরুভ্যশ্চ কৃপা-সিন্ধুভ্য এব চ।পতিতানাং পাবনেব্যো বৈষ্ণবেব্যো নমো নমঃ।।

অর্থ: যাঁরা মনোবাঞ্ছা পূরণকারী, করুণার সাগর এবং পতিত আত্মাদের পরিত্রাতা—সেই সকল বৈষ্ণব ভক্তদের প্রতি আমার বারংবার প্রণাম।

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম্।।

অর্থ: যাঁর কৃপায় বোবা বাকপটু হয় এবং পঙ্গুও পর্বত অতিক্রম করতে সক্ষম হয়—সেই পরমানন্দময় মাধবকে আমি বন্দনা করি।

হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।।

অর্থ: হে করুণাময় কৃষ্ণ! তুমি দীনবন্ধু, জগতের অধিপতি, গোপবৃন্দের প্রভু ও গোপীদের প্রিয়তম। হে রাধাকান্ত, তোমাকে আমার প্রণাম।

তপ্ত-কাঞ্চন-গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী।বৃষভানু-সুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে।।

অর্থ: হে রাধারাণী! তপ্ত স্বর্ণের ন্যায় তোমার কান্তি। তুমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, রাজা বৃষভানুর কন্যা এবং ভগবান হরির পরম প্রিয়া। তোমাকে আমি শ্রদ্ধাভরে প্রণাম জানাই।

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।।

অর্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীঅদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস এবং সমগ্র গৌরভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।

✨ মহামন্ত্র ✨

হরে কৃষ্ণ হরে কৃষ্ণকৃষ্ণ কৃষ্ণ হরে হরেহরে রাম হরে রামরাম রাম হরে হরে 🙏


নাসতো বিদ্যতে ভাবো নাভাবো বিদ্যতে সতঃ৷
উভয়োরপি দৃষ্টোন্তস্ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ৷৷১৬

অর্থ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে, অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তুর আত্মার কখনও বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরুপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।


অবিনাশি তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম্৷
বিনাশমব্যয়স্যাস্য ন কশ্চিত্কর্তুমর্হতি৷৷১৭

অর্থ: সমস্ত শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, যেনে রেখ তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়।


অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ৷
অনাশিনোপ্রমেয়স্য তস্মাদ্যুধ্যস্ব ভারত৷৷১৮

অর্থ: এই সমস্ত শরীর অনিত্য কিন্তু শরীরী আত্মা অবিনাশী। সেই আত্মার অতি সুক্ষ্মত্ব-হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর।


য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম্৷
উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে৷৷১৯

অর্থ: যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরুপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা নিহত হয় না।


ন জায়তে ম্রিয়তে বা কদাচি-
ন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ৷
অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো
ন হন্যতে হন্যমানে শরীরে৷৷২০

অর্থ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। অথবা  পুণঃ পুণঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, তিনি জন্ম রহিত শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর  নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না।


বেদাবিনাশিনং নিত্যং য এনমজমব্যয়ম্৷
কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তি কম্৷৷২১

অর্থ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, শাশ্বত, জন্ম-রহিত ও অক্ষয় বলে জানেন তিনি কি প্রকারে কারো হত্যা করেন বা কারো হত্যা করান? অবিনাশীর বিনাশ অসম্ভব।


বাসাংসি জীর্ণানি যথা বিহায়
নবানি গৃহণাতি নরোহপরাণি৷
তথা শরীরাণি বিহায় জীর্ণা-
ন্যন্যানি সংযাতি নবানি দেহী৷৷২২

অর্থ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে দেহীও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে।

নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ৷
ন চৈনং ক্লেদযন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ৷৷২৩

অর্থ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ান যায় না, জলে ভেজানো যায় না অথবা হাওয়ায় শুকানোও যায় না।


অচ্ছেদ্যোহয়মদাহ্যোহয়মক্লেদ্যোশোষ্য এব চ৷
নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোহয়ং সনাতনঃ৷৷২৪

অর্থ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন।



অব্যক্তোহয়মচিন্ত্যোহয়মবিকার্যোহয়মুচ্যতে৷
তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি৷৷২৫

অর্থ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব, এই সনাতন স্বরুপ অবগত হয়ে তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ কর।



অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম্৷
তথাপি ত্বং মহাবাহো নৈবং শোচিতুমর্হসি৷৷২৬

অর্থ: হে মহাবাহো, আর তুমি যদি মনে কর যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয় তা হলেও তোমার শোক করার কোন কারণ নেই।


জয় গীতা🙏হরে কৃষ্ণ🙏

আমরা আজকের ক্লাসে জানব-

১। আত্মা কি?

২। আত্মা কোথা থেকে আসে?

৩। আত্মা কোথায় থাকে?

৪। আত্মা কোথায় যায়?

৫। আত্মার আয়তন কত?

৬। আত্মা আর পরমাত্মার পার্থক্য

৭। আত্মার বন্ধন ও মুক্তি কি?

৮। আত্মার বৈশিষ্ঠ্য 

৯। দেহ আর আত্মার মধ্যে পার্থক্য 

১০। প্রেতাত্মা কি?

১১। আমরা যে আত্মা তার ব্যবহারিক প্রমাণ






















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ