Ticker

6/recent/ticker-posts

অনলাইন গীতা ক্লাস – পর্ব ১৪। Online Gita Class Episode 14




অনলাইন গীতা ক্লাস – পর্ব ১৪

শ্রীমদ্‌ভগবদ্‌গীতার মঙ্গলাচরণ

ওঁ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

অর্থ: অজ্ঞতার গভীর অন্ধকারে আমি নিমজ্জিত ছিলাম। গুরুদেব জ্ঞানের অঞ্জনের দ্বারা সেই অন্ধকার দূর করে আমার জ্ঞানচক্ষু উন্মুক্ত করেছেন। সেই শ্রীগুরুকে আমি প্রণাম জানাই।

🙏 নিজ নিজ গুরুদেবের প্রণাম-মন্ত্র পাঠ করুন 🙏

বাঞ্ছা-कल्प-তরুভ্যশ্চ কৃপা-সিন্ধুভ্য এব চ।পতিতানাং পাবনেব্যো বৈষ্ণবেব্যো নমো নমঃ।।

অর্থ: যাঁরা মনোবাঞ্ছা পূরণকারী, করুণার সাগর এবং পতিত আত্মাদের পরিত্রাতা—সেই সকল বৈষ্ণব ভক্তদের প্রতি আমার বারংবার প্রণাম।

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম্।।

অর্থ: যাঁর কৃপায় বোবা বাকপটু হয় এবং পঙ্গুও পর্বত অতিক্রম করতে সক্ষম হয়—সেই পরমানন্দময় মাধবকে আমি বন্দনা করি।

হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধো জগৎপতে।গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে।।

অর্থ: হে করুণাময় কৃষ্ণ! তুমি দীনবন্ধু, জগতের অধিপতি, গোপবৃন্দের প্রভু ও গোপীদের প্রিয়তম। হে রাধাকান্ত, তোমাকে আমার প্রণাম।

তপ্ত-কাঞ্চন-গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী।বৃষভানু-সুতে দেবি প্রণমামি হরিপ্রিয়ে।।

অর্থ: হে রাধারাণী! তপ্ত স্বর্ণের ন্যায় তোমার কান্তি। তুমি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, রাজা বৃষভানুর কন্যা এবং ভগবান হরির পরম প্রিয়া। তোমাকে আমি শ্রদ্ধাভরে প্রণাম জানাই।

শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।।

অর্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীঅদ্বৈত আচার্য, গদাধর, শ্রীবাস এবং সমগ্র গৌরভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।

✨ মহামন্ত্র ✨

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
🙏



 স্বধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি৷

ধর্ম্যাদ্ধি যুদ্ধাছ্রেয়োহন্যত্ক্ষত্রিয়স্য ন বিদ্যতে৷৷৩১


অর্থ:  ক্ষত্রিয় রুপে তোমার স্বধর্ম বিবেচনা করেও তোমার দ্বিধাগ্রস্থ হওয়া উচিত্ নয়। কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই।

যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতম্৷

সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম্৷৷৩২


অর্থ:  হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে, তারা সুখী হন।

অথ চৈত্ত্বমিমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি৷

ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি৷৷৩৩


অর্থ:  কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না কর তা হলে তোমার স্বীয়কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে।

অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যয়াম্৷

সংভাবিতস্য চাকীর্তির্মরণাদতিরিচ্যতে৷৷৩৪


অর্থ:  সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোন মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষাও অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা।


ভয়াদ্রণাদুপরতং মংস্যন্তে ত্বাং মহারথাঃ৷

যেষাং চ ত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম্৷৷৩৫


অর্থ:  সমস্ত মহারথীরা মনে করবেন, যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানীত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে।


১। স্বধর্ম-জাগতিক আর পারমার্থিক 

২। চার বর্ণের কর্তব্যকর্ম


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ