🌿 চাতুর্মাস্য ব্রত ২০২৫ – সময়সূচি ও পালনের নিয়ম 🌿
🔔 ব্রতের সময়সূচি (২০২৫)
- 🚫 ১০ জুলাই – ৮ আগস্ট : শাক বর্জন
- 🚫 ৯ আগস্ট – ৬ সেপ্টেম্বর : দধি (দই) বর্জন
- 🚫 ৭ সেপ্টেম্বর – ৬ অক্টোবর : দুধ বর্জন
- 🚫 ৭ অক্টোবর – ৫ নভেম্বর : আমিষ বর্জন
(যেমন: মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, কলাই, মাসকলাই, শিম, বরবটি, বেগুন, পটল ও সমস্ত বাসিজাত দ্রব্য)
📜 ব্রতের মূলতত্ত্ব
চাতুর্মাস্য ব্রত পালন করা হয় বছরের ধারাবাহিক চারটি মাসে—
শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক।
এই সময়ে যথাক্রমে শাক, দধি, দুধ ও আমিষ বর্জনের মাধ্যমে ব্রত সম্পন্ন হয়।
🔹 শাস্ত্র ও আয়ুর্বেদ অনুযায়ী, এই সময়ে এসব খাদ্য গ্রহণে দেহ রোগাক্রান্ত হতে পারে। তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এগুলো বর্জন করা অত্যন্ত কল্যাণকর।
🙏 আমিষাহারীদের জন্য শাস্ত্রোক্ত ফল
শাস্ত্রে বলা হয়েছে—
“চতুর্মাস্যে মাংস বর্জনকারী ব্যক্তি চার প্রকার মঙ্গল লাভ করেন— কীর্তি, আয়ু, যশ ও বল।”
অর্থাৎ—
- 🔴 শ্রাবণ মাসে আমিষ ত্যাগ করলে → কীর্তিমান হন।
- 🔴 ভাদ্র মাসে আমিষ ত্যাগ করলে → দীর্ঘায়ু লাভ করেন।
- 🔴 আশ্বিন মাসে আমিষ ত্যাগ করলে → যশবান হন।
- 🔴 কার্তিক মাসে আমিষ ত্যাগ করলে → বলবান হন।
🌸 উপসংহার
যারা আমিষাহারী, তারা অন্তত চাতুর্মাস্যের এই চার মাস আমিষ পরিহার করুন। সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করুন। তাতে ভগবানও আপনার প্রতি দয়ালু হবেন এবং আপনি তাঁর অশেষ কৃপাধন্য হবেন। 🌼

0 মন্তব্যসমূহ